Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের শাস্তির দাবি শিক্ষক নেটওয়ার্কের প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ২৭ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ছবি: ফেসবুক থেকে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের নেতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি স্থাপন ও বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলার ঘটনায় নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একই সঙ্গে ঐতিহাসিক নথি সরিয়ে ফেলা ও ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই প্ল্যাটফর্ম। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে শিক্ষক নেটওয়ার্ক এসব দাবি জানায়।
সংস্কারের পর গত রোববার ডাকসু সংগ্রহশালাটি আবার চালু করা হয়। সংগ্রহশালায় নতুন করে মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি রাখা হয়। এর মধ্যে একটি ১৯৪৮ সালের ২১ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া জিন্নাহর সেই ভাষণের ছবি, যেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। এ ছাড়া ১৯৪০ সালের মার্চে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের একটি দলীয় ছবি, ডন পত্রিকার একটি প্রতিবেদনের কাটিং এবং ছাত্রসংঘের সাবেক নেতা আবদুল মালেকের ছবি স্থান পায়। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগে থাকা একক বা ঐতিহাসিক কোনো ছবি রাখা হয়নি।
শিক্ষক নেটওয়ার্কের প্রতিনিধিদল সরাসরি ডাকসু সংগ্রহশালা পরিদর্শন করে এসব পরিবর্তনের সত্যতা পেয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, মোহাম্মদ আলী জিন্নাহ স্বাধীন বাংলাদেশের কোনো নাগরিক নন; বরং তিনি তৎকালীন পূর্ব বাংলার ভাষা আন্দোলনের সূচনাপর্বে ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’ ঘোষণা দিয়ে বাঙালি জাতির স্বাধিকার ও আত্মনিয়ন্ত্রণাধিকারের ওপর সরাসরি আঘাত হেনেছিলেন। এ ছাড়া ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনী যে বর্বর গণহত্যা চালায়, সে জন্য তারা কখনোই আনুষ্ঠানিক ক্ষমা চায়নি। এমন একটি রাষ্ট্রের বিতর্কিত শাসকের ছবি যথাযথ ঐতিহাসিক তথ্য ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিহাস ও সংগ্রামের স্মারকে স্থান পাওয়া বাঙালি জাতির জন্য চরম অবমাননাক