Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login পরীক্ষা এসএসসির খাতা ঠিকমতো না দেখা পরীক্ষকদের জবাবদিহির আওতায় আনতে হবে: শিক্ষামন্ত্রী বিশেষ প্রতিবেদক ঢাকা প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৫১ ‘জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথি শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন ছবি: বিজ্ঞপ্তি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এ বছর এসএসসি ও সমমানের খাতা পুনর্মূল্যায়নে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। এ থেকে বোঝা যায়, খাতা মূল্যায়নে সমস্যা ছিল। যেসব পরীক্ষক খাতা ঠিকমতো দেখেননি, তাঁদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। এ ছাড়া পরীক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রতিবছরই পুনর্নিরীক্ষণে কিছু পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়; কিন্তু এবার শুধু আবেদনকারীর সংখ্যাই রেকর্ড হয়নি, ফল পরিবর্তনের সংখ্যাও আগের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়েছে। পুনর্নিরীক্ষণের পাশাপাশি এবার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ঘোষণাও দেওয়া হয়েছিল। এরপর ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন। প্রথম ফল প্রকাশের সময় ফেল করা ৪ হাজার ৫৮৫ পরীক্ষার্থী এখন পাস করেছে। গতবার এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭, অর্থাৎ এবার ফেল থেকে পাস করার সংখ্যা দ্বিগুণের বেশি। এ ছাড়া ফল বা গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের এবং নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯ জনের। ফল পুনর্নিরীক্ষণের পর এত ব্যাপক পরিবর্তন কেবল পরীক্ষার্থীদের ফল সংশোধনের ঘটনা নয়, এটি এসএসসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নব্যবস্থার মান নিয়ে প্রশ্ন তুলেছে। এর মধ্য দিয়ে প্রথম দফায় উত্তরপত্র মূল্যায়নের সময় পরীক্ষকদের দেওয়া নম্বর কতটা নির্ভরযোগ্য ছিল—সেই প্রশ্নও সামনে এসেছে।
এ রকম অবস্থায় আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ বিষয়ে কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ৫৭ শিক্ষার্থীকে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। প্রত্যেককে সনদ, ক্রেস্ট ও ২৫ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া ২০২৪ ও ২০২৫ সালের জন্য নির্বা