মঙ্গলবার, 15 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ, ‘নজরুল বর্ষ’ উদ্‌যাপন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login শিক্ষা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ, ‘নজরুল বর্ষ’ উদ্‌যাপন বিজ্ঞপ্তি প্রকাশ: ১৪ সেপ

শেয়ার করুন:
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ, ‘নজরুল বর্ষ’ উদ্‌যাপন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login শিক্ষা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ, ‘নজরুল বর্ষ’ উদ্‌যাপন বিজ্ঞপ্তি প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৪৫ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ‘নজরুল বর্ষ’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ ছবি: বিজ্ঞপ্তি নানা আয়োজনের মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শরৎকালীন সেমিস্টারের নবীনবরণ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ‘নজরুল বর্ষ’ উদ্‌যাপিত হয়েছে।

গত বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান মামুন আহমেদ বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তারা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদা করে দেখছে না। গবেষণা, উচ্চশিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ফান্ড প্রদানে ইউজিসি শুধু ‘‘মেরিট’’কেই প্রাধান্য দিচ্ছে।’ এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট সরকার শতকরা ৫ ভাগ কমিয়েছেন, আরও ৫ ভাগ কমানোর জন্য তাঁরা চেষ্টা করছেন বলে জানান।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সময়ে বিভিন্ন ক্লাবে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজের দক্ষতা নেতৃত্বের গুণাবলি বিকাশের জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দেন তিনি।

সভাপতির বক্তব্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ৩০ বছর আগে দেশের নিম্নমধ্যবিত্ত ঘরের মেধাবী সন্তানদের মানসম্পন্ন উচ্চশিক্ষা দেওয়ার যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন, তার অনেকটাই বাস্তবায়ন করতে পেরেছেন। এখানকার উদ্বৃত্ত অর্থ নানা ধরনের বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের পেছনে খরচ করা হয়।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামস রহমান বলেন, ‘আমরা একই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান এবং যুগের চাহিদা অনুযায়ী দক্ষ হিসেবে তৈরি করি। তাই এখানকার গ্র্যাজুয়েটরা সুনামের সঙ্গে দেশে-বিদেশে কাজ করতে পারেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজনেস অ্যান্ড ইকোনমিকস অনুষদের ডিন অনুপ চৌধুরী। আলোচনা শেষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্লাব ফর পারফর্মিং আর্টস (ইসিপিএ) এবং দেশের খ্যাতনামা নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিলের পরিবেশনায়

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ