X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG ক্যাম্পাস জিন্নাহর ছবি ছেঁড়ার ঘটনায় তৈয়ব হাবিলদারকে ‘গণ্ডমূর্খ’ বললেন জুমা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলার অংশবিশেষ, ছবি: সংগৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঢুকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যেসব ছবি নিয়ে সাবেক শিক্ষার্থী ও ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আবু তৈয়ব হাবিলদার আপত্তি জানিয়েছেন, সেগুলোকে শুধু ‘জিন্নাহর ছবি' হিসেবে দেখার সুযোগ নেই।
ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘এই সন্ত্রাসীটা প্রথমে যে ছবিটা ভাঙতেছে, ওইটা একক জিন্নাহর ছবি না। ছবিটা ১৯৭০ সালে পাকিস্তানের প্রথম জাতীয় নির্বাচনের একটা পেপার কাটিং। সেই সময়ে ওই নিউজ মিডিয়া জিন্নাহর নামে একটা নিউজ করেছিল। কিন্তু আজ প্রায় ষাট বছর পর দোষটা ডাকসুর হয়ে গেল।'
দ্বিতীয় ছবির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দ্বিতীয় যে ছবিটার ওপর তাণ্ডব চালাচ্ছে, সেটা ১৯৪০ সালে বাংলার বাঘ এ কে ফজলুল হকের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের সময়ের। বাংলাদেশ রাষ্ট্রের রূপরেখা যে লাহোর প্রস্তাবের মধ্যেই রচিত ছিল, সেই লাহোর প্রস্তাবের ছবি এটা। এই ছবিতে শেরে বাংলার সঙ্গে মোহাম্মদ আলী জিন্নাহও দাঁড়িয়েছিলেন। এই জন্যই লাহোর প্রস্তাবের ছবিটা ভেঙেছে।'
এ ছাড়া তৃতীয় একটি ছবি ভাঙার সময় জিন্নাহকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দু প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য দায়ী করা হয়েছে উল্লেখ করে জুমা বলেন, ছবিটির ক্যাপশনেই ওই বিষয়টি উল্লেখ ছিল।
তিনি প্রশ