শুক্রবার, 11 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

এক সাবস্ক্রিপশনে চ্যাটজিপিটি-জেমিনাই-ক্লডের মতো এআই সেবা দেবে গ্রামীণফোন ও রবি

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ এক সাবস্ক্রিপশনে চ্যাটজিপিটি-জেমিনাই-ক্লডের মতো এআই সেবা দেবে গ্রামীণফোন ও রবি নিজ

শেয়ার করুন:
এক সাবস্ক্রিপশনে চ্যাটজিপিটি-জেমিনাই-ক্লডের মতো এআই সেবা দেবে গ্রামীণফোন ও রবি

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ এক সাবস্ক্রিপশনে চ্যাটজিপিটি-জেমিনাই-ক্লডের মতো এআই সেবা দেবে গ্রামীণফোন ও রবি নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩৮ নতুন সেবা চালু করেছে দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি। এই সেবার আওতায় বিভিন্ন এআই প্ল্যাটফর্মের জন্য আলাদা সাবস্ক্রিপশন এবং আন্তর্জাতিক পেমেন্টের ঝামেলা দূর করে নিজেদের অ্যাপের মাধ্যমে একটি সাবস্ক্রিপশনের মাধ্যমে এসব সেবা ব্যবহারের সুযোগ দেবে এই দুই অপারেটর। ফলে গ্রামীণফোন ও রবির গ্রাহকেরা এই সেবা নিলে ঝামেলা ছাড়াই চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাই, ডিপসিকসহ একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল ব্যবহারের সুযোগ পাবেন। বৃহস্পতিবার গ্রামীণফোন এবং বুধবার রবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই সেবা চালুর কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানিয়েছে, ‘ওয়ানএআই’ নামের এই সেবা চালু করেছে অপারেটরটি। মাইজিপি অ্যাপের মাধ্যমে একটি সাবস্ক্রিপশনে একাধিক এআই মডেল ও টুল ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা। এর মধ্যে রয়েছে চ্যাটজিপিটি, ক্লড, গ্রোক, ডিপসিক, জেমিনাইসহ বিভিন্ন এআই মডেল।

গ্রামীণফোন বলছে, শেখা ও গবেষণা, কনটেন্ট লেখা, কোডিং ও সফটওয়্যার তৈরি, সৃজনশীল কাজ, এআই দিয়ে ছবি তৈরি, ডকুমেন্ট বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি ইত্যাদি কাজে ওয়ানএআই ব্যবহার করা যাবে। গ্রাহকেরা মাইজিপি অ্যাপের মাধ্যমে সরাসরি সেবাটি ব্যবহার করতে পারবেন এবং মোবাইল ব্যালেন্সের মাধ্যমে পছন্দের প্যাকেজ কিনতে পারবেন।

শিক্ষার্থীদের জন্য ওয়ানএআইয়ের প্যাকেজ শুরু হচ্ছে মাসে ৭১ টাকা থেকে। এতে আনলিমিটেড এআই চ্যাটের পাশাপাশি গবেষণা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ও কোডিংয়ে সহায়তার সুবিধা থাকবে বলে জানিয়েছে গ্রামীণফোন।

এই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা গুরুত্বপূর্ণ। ওয়ানএআইয়ের মতো উদ্যোগ সাধারণ মানুষের কাছে এআই সহজলভ্য করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ও দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, মাইজিপি অ্যাপে ওয়ানএআই যুক্ত করার মাধ

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ