Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজনীতি এত তেল কেন পোড়ালাম, বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে ফয়জুল করীম নিজস্ব প্রতিবেদক , ঢাকা প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০৩ সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে, ১০ সেপ্টেম্বর ছবি: আয়োজকদের সৌজন্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেছেন, ‘বিরোধী দলের সবচেয়ে বড় সমস্যা হলো তারা কী করে, আর কী বলে, এটা আমাদের বোধগম্য না। লংমার্চ করছে সরকারের বিরুদ্ধে, আবার সংসদে বলতেছে, এটা সরকারের সৃষ্ট নয়, তারা আন্তরিক। তাহলে কেন লংমার্চ করলাম, মানুষের ভোগান্তি কেন করলাম, এত তেল কেন পোড়ালাম? একটা লংমার্চের সার্থকতা কী?’
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এ কথা বলেন। ‘হেবা আইনের বিতর্কিত সংশোধন প্রসঙ্গে শরিয়াহ্ ও আমাদের অবস্থান’ শিরোনামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, এমন কোনো কর্মসূচি এখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ দেয়নি যে সরকার চাপে পড়ে। কেন দেয়নি? কারণ, সরকারকে একটু সময় দিচ্ছে।… সৃষ্ট সমস্যার সমাধানে একটু সময় লাগবে। এ জন্য সমস্যার সমাধানের জন্য প্রেশারও করছেন এবং অপেক্ষাও করছেন যে সরকার সময় নিক।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘সরকারকে আমরা বক্তব্য দিয়ে প্রেশারে রাখব এবং সময় দিব। যদি এই সময়ের মধ্যে সরকার ব্যর্থ হয়, তাহলে অবশ্যই আমরা এমন কর্মসূচি দিব, সরকার নামতে বাধ্য হবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির বলেন, মাত্র ছয় মাস শেষ হতেই সরকারের বিরুদ্ধে লংমার্চ হয়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্যের অবস্থা খুবই খারাপ। সরকার যানজট থেকে পরিত্রাণ দিতে পারেনি। সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। এসব বিষয়ে মনোনিবেশ না করে সরকার হঠাৎ শরিয়াহ্বিরোধী আইন করছে। সরকারের মনে রাখা উচিত, মুসলমানদের ইমানের ওপর আঘাত এল