মঙ্গলবার, 14 জুলাই 2026
⚠ ব্রেকিং
সিনেমা 🇧🇩 বাংলা
🌐 এই সংবাদটি English এও পাওয়া যাচ্ছে 🇬🇧 Read in English

রাশমিকা মান্দানা: সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার সেরা বন্ধু বিজয় দেবরকোন্ডাকে বিয়ে করাকে তার জীবনের সবচেয়ে আনন্দের কাজ হিসেবে উল্লেখ করেছেন।

শেয়ার করুন:
রাশমিকা মান্দানা: সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার সেরা বন্ধু বিজয় দেবরকোন্ডাকে বিয়ে করাকে তার জীবনের সবচেয়ে আনন্দের কাজ হিসেবে উল্লেখ করেছেন।

রাশমিকা মান্দানা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্ত-অনুসারীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তার এক ভক্ত জানতে চান—আপনার জীবনের সবচেয়ে আনন্দের কাজ কী? জবাবে কয়েকটি শব্দ খরচ করেন রাশমিকা। এ অভিনেত্রী লেখেন—“আমার সেরা বন্ধুকে বিয়ে করা”।

২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন বিজয়-রাশমিকা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় অভিনয় করেন তারা। এ দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে।

গোপন প্রেম নিয়ে বরাবরই নীরব ছিলেন বিজয়-দেবরকোন্ডা। বিয়ের পরও এ নিয়ে খুব বেশি কথা বলতে দেখা যায়নি এই জুটিকে।

‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার বোঝাপড়া ভালো। সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি করছিলেন তারা।

সবকিছু পেছনে ফেলে বাগদানের মাধ্যমে বিজয়-রাশমিকা তাদের প্রেমের গুঞ্জন বাস্তবে রূপ দেন। সবশেষে প্রিয় মানুষের গলায় মালা পরিয়ে গুঞ্জনের ইতি টানেন এই তারকা যুগল।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি, উদয়পুরের পাহাড়ঘেরা বিলাসবহুল রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এসময় দুই পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং বন্ধুরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ