আজ সৌদি আরবে ১০ জুলাই ২০২৬ খৃষ্টাব্দ মোতাবেক ২৫ মহররম ১৪৪৮ হিজরি। ১৪৪৮ হিজরির মহররম মাসের চতুর্থ জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।
মসজিদে হারাম
আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ উসামাহ খাইয়াত।
তার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল গনি। ১৯৫৬ সালে তিনি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন।
শায়খ উসামাহ ১৯৭৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি