শুক্রবার, 10 জুলাই 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

ব্রয়লার মুরগি ও ফার্মের ডিমের দাম বেড়েছে

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লা

শেয়ার করুন:
ব্রয়লার মুরগি ও ফার্মের ডিমের দাম বেড়েছে

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG অর্থনীতি ব্রয়লার মুরগি ও ফার্মের ডিমের দাম বেড়েছে জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশিত: ১২:১৯ পিএম, ১০ জুলাই ২০২৬ X (Twitter) X প্রতি কেজি ব্রয়লারে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে/ছবি: জাগো নিউজ কোলাজ টানা বৃষ্টিসহ নানান অজুহাতে বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লারে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে, ডজনে ৫ টাকা পর্যন্ত বেড়েছে ফার্মের ডিমের দাম। ডিম ও মাংসের দাম বাড়লেও আরও খানিকটা কমেছে কিছু কিছু সবজির দাম।

সরেজমিনে শুক্রবার (১০ জুলাই) সকালে রাজধানীর কয়েকটি খুচরা ও পাইকারি বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রয়লার মুরগির দাম বেড়েছে সরবরাহ সংকটের অজুহাতে। দেশজুড়ে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মুরগির সরবরাহ খানিকটা বাধাগ্রস্ত হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

জানা গেছে, ঢাকায় বাজারভেদে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে। যা সপ্তাহখানেক আগেও ছিল ১৬০ থেকে ১৮০ টাকার মধ্যে। এছাড়া বেশ কিছুদিন ধরেই একেবারেই কমে যাওয়া ফার্মের মুরগির ডিমের দামও অল্প বেড়েছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত দামে। যা গত সপ্তাহে ছিল ১১৫ থেকে ১২৫ টাকার মধ্যে।

হাতিরপুল বাজারের ব্রয়লার মুরগির বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সরবরাহ কিছুটা কম। যে কারণে দাম একটু বেড়েছে।

কল্যাণপুর কাঁচাবাজারের আরেক বিক্রেতা বলেন, টানা বৃষ্টি হলে অনেক মুরগি মারা যায়। খামার ক্ষতিগ্রস্ত হয়।ক্ষতি পোষাতে খামারিরা বাড়তি দামে মুরগি বিক্রি করে থাকেন।

এদিকে, ডিম ও মুরগির দাম কিছুটা বাড়লেও সপ্তাহের ব্যবধানে কিছু কিছু সবজির দাম কমেছে। এর মধ্যে ছোট পটোল ও ধুন্দলের দাম ৫০ টাকা থেকে কমে এখন ৪০ থেকে ৪৫ টাকাতেও পাওয়া যাচ্ছে। কেজিতে

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ