শুক্রবার, 10 জুলাই 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

আন্ডার ইনভয়েসিংয়ে কাগজ আমদানি করায় সরকার শতকোটি টাকার রাজস্ব হারাচ্ছে

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লা

শেয়ার করুন:
আন্ডার ইনভয়েসিংয়ে কাগজ আমদানি করায় সরকার শতকোটি টাকার রাজস্ব হারাচ্ছে

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG জাতীয় বিপিএমএ আন্ডার ইনভয়েসিংয়ে কাগজ আমদানি করায় সরকার শতকোটি টাকার রাজস্ব হারাচ্ছে জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশিত: ০৫:৪০ এএম, ১০ জুলাই ২০২৬ X (Twitter) X আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে মাত্র ৬০০ মার্কিন ডলার মূল্য দেখিয়ে তৈরি কাগজ আমদানি করা হচ্ছে। এতে সরকার শতকোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশন (বিপিএমএ)।

এছাড়া দেশীয় কাগজ শিল্পকে সুরক্ষা দিতে আমদানিকৃত তৈরি (ফিনিশড) কাগজের ন্যূনতম কর নির্ধারণযোগ্য মূল্য (মিনিমাম এক্সেস ভ্যালু) প্রতি টনে ৯৪৫ মার্কিন ডলার নির্ধারণ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী ব্যবহৃত নির্দিষ্ট ধরনের কাগজ আমদানি নিষিদ্ধের দাবি জানিয়েছে বিপিএমএ। এ দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি দিয়েছে সংগঠনটি।

সম্প্রতি বিপিএমএর সচিব একেএম নওশেরুল আলম স্বাক্ষরিত চিঠিতে এসব দাবি জানানো হয়।

চিঠিতে বলা হয়, মুদ্রণ শিল্পের কিছু প্রতিষ্ঠান অস্বাভাবিক কম দামে বিদেশ থেকে তৈরি কাগজ আমদানি করায় দেশীয় কাগজ শিল্প গভীর সংকটে পড়েছে। কাগজ শিল্প একটি শ্রমঘন ও ভারী বিনিয়োগনির্ভর খাত, যেখানে প্রায় ১ লাখ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। এ খাতে প্রত্যক্ষভাবে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে এবং পরোক্ষভাবে অর্ধকোটি মানুষের জীবিকা নির্ভরশীল।

বিপিএমএর দাবি, দেশীয় কাগজ উৎপাদনের প্রধান কাঁচামাল পাল্পের আন্তর্জাতিক বাজারমূল্য বর্তমানে প্রতি টনে প্রায় ৬৩০ মার্কিন ডলার। এর সঙ্গে বিদ্যুৎ, গ্যাস, রাসায়নিক, শ্রম, যন্ত্রপাতির অবচয়সহ রূপান্তর ব্যয় যোগ করলে তৈরি কাগজের কর নির্ধারণযোগ্য মূল্য অন্তত ৯৪৫ মার্কিন ডলার হওয়া উচিত।

সংগঠনটির হিসাবে, ৯৪৫ ডলারের ওপর ৬৪ দশমিক ২৫ শতাংশ আমদানি শুল্ক যোগ করলে প্রতি টনের করযোগ্য মূল্য দাঁড়ায় ১ হাজার ৫৫২ মার্

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ