শুক্রবার, 10 জুলাই 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লা

শেয়ার করুন:
আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG জাতীয় আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম প্রকাশিত: ০৪:৫৯ এএম, ১০ জুলাই ২০২৬ X (Twitter) X শিশু মোহাম্মদ ইশতিয়াক চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া এলাকার হাসান সর্দ্দারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ ইশতিয়াক। সে ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ইশতিয়াক নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে অতিবৃষ্টির পানিতে তলিয়ে থাকা একটি ডোবা-সংলগ্ন জমি থেকে তাকে উদ্ধার করেন। দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মোহাম্মদ আনোয়ার বলেন, শিশুটিকে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পানিতে ডুবে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, সে মারা গেছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিলো। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও পানি জমে থাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

চট্টগ্রাম জলাবদ্ধতা মৃত্যু ভারি-বৃষ্টি বৃষ্টি পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। সর্বশেষ - জাতীয় দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: এমপি

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ