X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG দেশজুড়ে বিদ্যুৎহীন সাজেকে আজও আটকা ৬০০ পর্যটক জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙামাটি প্রকাশিত: ১১:৫২ এএম, ০৯ জুলাই ২০২৬ X (Twitter) X সড়ক পানিতে থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছবি/ জাগো নিউজ টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দিঘীনালা ও রাঙ্গামাটির-বাঘাইহাট-মাচালং সড়ক ডুবে যাওয়ায় সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েছেন ছয় শতাধিক পর্যটক। বুধবার (৮ জুলাই) থেকে পর্যটকরা আটকে আছেন সাজেকে। সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ না থাকার বিড়ম্বনা।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা।
রাহুল চাকমা জাগো নিউজকে বলেন, গত কয়েকদিনের টানা ভারি বৃষ্টিতে দিঘীনালা-বাঘাইহাট-মাচালং সড়ক পানিতে ডুবে গেছে। এই পথে স্রোত থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত রোববার ও সোমবার সাজেকে সব মিলে ৬ শতাধিক পর্যটক ভ্রমণে এসেছিলেন। তারা সবাই নিরাপদ আছেন। আজ বিকেলের মধ্যে সড়কের পানি কমে গেলে পর্যটকরা গন্তব্যে ফিরে যেতে পারবেন। পর্যটকরা ফিরতে না পারলে তারা কটেজগুলোতে আজও বিনামূল্যে থাকতে পারবেন। এটা বৈরী আবহাওয়া ও দুর্যোগের কারণে কটেজ মালিক সমিতির মানবিক উদ্যোগ।
এদিকে খাগড়াছড়ির দিঘীনালা বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় দিঘীনালা ও সাজেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বুধবার বিকেল থেকে। এতে ভোগান্তিতে পড়েছেন সাজেকের কটেজ মালিকরা।
কটেজ মালিক যুবরাজ বলেন, বিদ্যুৎ না থাকায় জেনারেটর ব্যবহার করে পানি তোলা ও মোবাইল চার্জ করতে হচ্ছে। তেল শেষ হলে অন্ধকারে থাকতে হবে আমাদের। সড়কে এখনো ৭ ফুট পর্যন্ত পানি আছে। পানি আজ নামার সম্ভাবনা খুবই কম। আজও পর্যটকরা গন্তব্যে যেতে পারবে বলে মনে হয় না। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
দিঘীনালা বিদ্যুৎ উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী হিল্লোল বড়ুয়া জাগো নিউজকে বলেন, বিদ্যুৎ উপকেন্দ্র থেকে পানি কি