Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ কমিউনিটিভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবায় নতুন প্রকল্প করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২: ৩৫ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত আজ ‘কমিউনিটি মেন্টাল হেলথ: আ পাথওয়ে টু ইনক্লুসিভ সোশ্যাল ওয়েলফেয়ার’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন ছবি: আঁচল ফাউন্ডেশনের সৌজন্যে মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটিভিত্তিক নতুন প্রকল্প প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। প্রাথমিকভাবে ২০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ পর্যালোচনা করে পর্যায়ক্রমে সারা দেশে এ সেবা সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে আজ মঙ্গলবার বাংলা একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ‘কমিউনিটি মেন্টাল হেলথ: আ পাথওয়ে টু ইনক্লুসিভ সোশ্যাল ওয়েলফেয়ার’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে আঁচল ফাউন্ডেশনসহ চারটি বেসরকারি সংগঠন।
প্রতিমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে সমস্যা শনাক্তকরণ, চিকিৎসা, মনোসামাজিক সহায়তা ও পুনর্বাসনের সমন্বয়ে কার্যকর সেবাব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য জেলা ও উপজেলা পর্যায়ের সেবাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং প্রয়োজনে বিশেষায়িত কেন্দ্রে রোগী পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। স্বাস্থ্য, সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক এবং আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগও জরুরি।
জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৯ অনুযায়ী, বাংলাদেশে ১৮ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের ১৬ দশমিক ৮ শতাংশ এবং ৭ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের ১৩ দশমিক ৬ শতাংশের মধ্যে মানসিক স্বাস্থ্যসমস্যা ছিল। তাঁদের মধ্যে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ৯২ দশমিক ৩ শতাংশ এবং শিশু-কিশোরদের ৯৪ দশমিক ৫ শতাংশ কোনো চিকিৎসা নেয়নি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টারের (এইচআরডিসি) পরিচালক ও মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ মো. জিয়ানুর কবির। তিনি বলেন, সামাজিক কুসংস্কার, ভয়, লজ্জা ও বৈষম্যের কারণে অনেকে ম