Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজধানী রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভবনের মেরামতকাজ চলছে, দরকার চিকিৎসা সরঞ্জাম নিজস্ব প্রতিবেদক ঢাকা আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ১৮: ৫৫ একদিকে চলছে গুঁড়িয়ে দেওয়া ভবন সংস্কারের কাজ; অন্যদিকে সীমিত পরিসরে চলছে স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম। গতকাল রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ছবি: তানভীর আহাম্মেদ ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রের সংস্কার ও মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে। সেবাকেন্দ্রটিতে নতুন দরজা-জানালা বসানোর পাশাপাশি চলছে রঙের কাজ। এর মধ্যেই মূল ভবনের বাইরে টিনের ছাউনিতে টিকা দেওয়া, নারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শের মতো সীমিত কিছু সেবা দেওয়া অব্যাহত আছে। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি, আসবাব ও কক্ষগুলো এখনো প্রস্তুত হয়নি। পুরোদমে স্বাস্থ্যসেবা দিতে আরও সময় লাগবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গতকাল শনিবার দুপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, ফটক দিয়ে ভেতরে ঢুকতেই টিনের ছাউনির নিচে চেয়ার-টেবিল পাতা। সেখানেই দেওয়া হচ্ছে শিশুদের টিকা ও নারীদের স্বাস্থ্যসেবা। গত কয়েক দিন ওই কেন্দ্রের ভেতরের দুটি কক্ষে সেবা দেওয়া হয়েছিল। গতকাল ওই দুটি কক্ষসহ আরও কিছু কক্ষে নতুন করে রং দেওয়ার কাজ চলছে। ফলে কক্ষের বাইরে ছাউনির নিচে সেবা দেওয়া হচ্ছে। এই ছাউনি আগে থেকেই ছিল। হামলার আগে ছাউনিতে মূলত নিবন্ধনসহ টুকটাক কাজ হতো।
স্বাস্থ্যকেন্দ্রের তথ্য অনুসারে, গতকাল মোট ৫৬ জনকে সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৫ শিশুকে টিকা দেওয়া হয়েছে। ২১ জন নারী স্বাস্থ্যসেবা নিয়েছেন। ক্ষতিগ্রস্ত হওয়ার আগে স্বাস্থ্যকেন্দ্রটিতে দৈনিক গড়ে ৪০০ মানুষকে সেবা দেওয়া হতো। এদের বেশির ভাগই নারী ও গর্ভবতী মা। শ খানেক শিশুকে টিকা দেওয়া হতো।
মিরপুর-১-এ অবস্থিত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রটিতে দুটি একতলা ভবন রয়েছে। একটিতে মূল সেবা দেওয়া হতো। আরেকটি ভবন প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। পরে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামাল লুট করে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির অনেক স্থা