মঙ্গলবার, 29 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের আগ্রাসন ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান রয়টার্স ও এএফপি আপডেট

শেয়ার করুন:
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের আগ্রাসন ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান রয়টার্স ও এএফপি আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২০ যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা প্রতীকী ছবি: এএফপি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি চায় ইরান। তবে আবার হামলার শিকার হলে পাল্টা জবাব দিতে ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তেহরান।

শান্তির জন্য কূটনীতির পথ খোলা রেখেছে বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শিগগিরই ইরানের সঙ্গে আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা ইরানের প্রতিনিধিদলের সোমবার মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করার কথা।

গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরুর পর নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে কাতারের মধ্যস্থতায় ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগে নতুন করে আশাবাদ তৈরি হয়। ইরানের পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রস্তাব প্রকাশ্যে নাকচ করে দেওয়ায় সেই উদ্যোগ ব্যর্থ বলে আশঙ্কা করা হচ্ছিল। যদিও পরে আবার আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক আব্বাস আসলানি আল-জাজিরাকে বলেন, কূটনীতিতে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন মঞ্চ থেকে ভিন্ন ভিন্ন কথা বলতে শোনা যেতেই পারে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে এমনটা হচ্ছে। তিনি খুব অল্প সময়ের ব্যবধানে পরস্পরবিরোধী কথা বলছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত যুক্তরাজ্যের একটি সামরিক বিমানঘাঁটির কাছে গত রোববার বোমার আতঙ্কের ঘটনায় তেহরান জড়িত ছিল বলে যে জল্পনা-কল্পনা চলছে, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, ‘আমরা যেমন আলোচনা করতে প্রস্তুত, তেমনি যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্যও প্রস্তুত...তবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা দৃঢ় থাকব।এমনকি সেই সংঘাত যদি সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার মতো ভয়ংকর যুদ্ধেও গড়ায়।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ছবি: এএফপি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন আরাগচি। তিনি লেখে

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ