Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বলিউড ‘ওজন কমালে তোমার সঙ্গে কাজ করব’ বিনোদন ডেস্ক প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ১৫ অঞ্জলি আনন্দ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে অভিনয় ও নাচে প্রশিক্ষিত। মা–বাবাও অভিনয়জগতের মানুষ। তবু বলিউডে নিজের জায়গা তৈরি করতে অঞ্জলি আনন্দকে কম সংগ্রাম করতে হয়নি। এমনকি একসময় পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠেছিল যে অভিনয় ছেড়ে ভারতই ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। হাতে থাকা সঞ্চয়ও ফুরিয়ে গিয়েছিল।
সেই সময়েই আসে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ছবিতে রণবীর সিংয়ের বোনের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান অঞ্জলি। এরপর ধীরে ধীরে খুলতে থাকে কাজের দরজা। সম্প্রতি ফারাহ খানের ইউটিউব অনুষ্ঠানে নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা বলেছেন অভিনেত্রী। তাঁর কথায় উঠে এসেছে বলিউডে শরীরের গড়ন নিয়ে প্রচলিত ধারণা, কাজ পাওয়ার লড়াই এবং শেষ পর্যন্ত নিজের জায়গা করে নেওয়ার গল্প।
‘ওজন কমালে তোমার সঙ্গে কাজ করব’ অঞ্জলির ক্যারিয়ারের শুরুর দিকে চেহারা ও ওজন নিয়ে তাঁকে নানা মন্তব্য শুনতে হয়েছে। যশরাজ ফিল্মসের কাস্টিং পরিচালক শানু শর্মার সঙ্গে দেখা হলেই নাকি একই ধরনের কথা শুনতেন তিনি—ওজন কমালে তাঁর সঙ্গে কাজ করা হবে। অঞ্জলি জানিয়েছেন, শানু তাঁকে বলতেন, ওজন কমালে তাঁকে কোনো কাজের জন্য বিবেচনা করা যেতে পারে। বছরের পর বছর এমন কথা শুনেছেন তিনি। পরে অবশ্য সেই শানুর কাছ থেকেই আসে গুরুত্বপূর্ণ ফোনকল, যা তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
যে শরীরের গড়নকে একসময় কাজ পাওয়ার পথে বাধা হিসেবে দেখা হয়েছিল, শেষ পর্যন্ত সেই অভিনেত্রীই বড় পর্দায় এমন চরিত্রে অভিনয় করেন, যেখানে শরীর নিয়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা হয়।
‘ছয় মাসের সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল’ ২০২০ সালে অঞ্জলির জীবন যেন থমকে যায়। করোনার লকডাউন, কাজের সংকট—সব মিলিয়ে অভিনয়ের সুযোগ প্রায় বন্ধ। ফারাহ খানকে তিনি জানিয়েছেন, তখন তাঁর সঞ্চয়ের প্রায় সবটুকু ছয় মাসের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। কাজ না থাকায় ভারত ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার কথাও ভাবছিলেন।
অঞ্জলি তখন অভিনয় থেকে সরে গিয়ে নতুন জীবন শুরু করার কথা ভাবছিলেন। মনে হচ্ছিল, এত দিনের চেষ্টা হয়তো কোনো ফলই দিল না।
ঠিক সেই সময় বন্ধুদের সঙ্গে গোয়ায় ছিলেন অঞ্জলি। সেখানেই আসে শানু শর্মার বার্তা। এরপর করণ জোহরের ছবির জন্য অডিশনের সুযোগ পান ত