শুক্রবার, 18 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

তিন অভিনেতার পর এবার পরিচালকের সঙ্গে অভিনেত্রীর চতুর্থ সম্পর্ক

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login হলিউড তিন অভিনেতার পর এবার পরিচালকের সঙ্গে অভিনেত্রীর চতুর্থ সম্পর্ক বিনোদন ডেস্ক প্রকাশ: ১

শেয়ার করুন:
তিন অভিনেতার পর এবার পরিচালকের সঙ্গে অভিনেত্রীর চতুর্থ সম্পর্ক

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login হলিউড তিন অভিনেতার পর এবার পরিচালকের সঙ্গে অভিনেত্রীর চতুর্থ সম্পর্ক বিনোদন ডেস্ক প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪৯ কায়া স্কোডেলারিও ছবি: ইনস্টাগ্রাম থেকে ব্যক্তিজীবনে আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন ‘দ্য জেন্টলম্যান’ তারকা কায়া স্কোডেলারিও। পরিচালক এরান ক্রিভির সঙ্গে তাঁর নতুন প্রেমের খবর এখন আলোচনায়। এটা তাঁর চতুর্থ প্রেম। শুধু ব্যক্তিগত জীবনে নয়, এরই মধ্যে পেশাগত জীবনেও দারুণ সময় কাটাচ্ছেন এই ব্রিটিশ-ব্রাজিলীয় অভিনেত্রী।

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য জেন্টলম্যান’–এর দ্বিতীয় মৌসুমে সুসি গ্লাস চরিত্রে অভিনয় করে আবারও আলোচনার কেন্দ্রে কায়া। সিরিজটিও বর্তমানে আইএমডিবির ‘মোস্ট পপুলার টিভি শোজ’–এর তালিকায় রয়েছে। বর্তমানে তিনি আইএমডিবির ট্রেন্ডিং তারকার তালিকার শীর্ষে রয়েছেন। এই সিরিজ তাঁকে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারে আলোচিত করেছে।

কায়া স্কোডেলারিও ছবি: ইনস্টাগ্রাম থেকে সিরিজের শুটিংয়ে নতুন প্রেম কায়ার নতুন প্রেমিক ব্রিটিশ পরিচালক ও চিত্রনাট্যকার এরান ক্রিভি। মজার বিষয় হলো, তাঁদের পরিচয়ও কাজের সূত্রে। ক্রিভি ‘দ্য জেন্টলম্যান’ সিরিজের পরিচালক হিসেবে কাজ করেছেন, আর কায়া সেখানে অভিনয় করেছেন সুসি গ্লাস চরিত্রে। সম্পর্ক কিছুদিন গোপন থাকলেও জুলাইয়ে লন্ডনের একটি উন্মুক্ত কনসার্টে তাঁদের চুম্বনরত ছবি ক্রিভি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। পরে ছবিটি সরিয়েও নেওয়া হয়। এ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছিল, তাঁদের সম্পর্কটি এখনো শুরুর পর্যায়ে। গ্রীষ্মেই তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে একটি সূত্রটি দাবি করেছিল।

বেঞ্জামিন ওয়াকারের সঙ্গে কায়া স্কোডেলারিও ছবি: ইনস্টাগ্রাম থেকে কায়ার যত প্রেম কায়ার চার প্রেম ও বিচ্ছেদের জীবন তাঁর ক্যারিয়ারের মতোই আলোচিত। ক্যারিয়ারের শুরুর দিকে ‘স্কিনস’ সিরিজের সহশিল্পী জ্যাক ও’কনেলের সঙ্গে প্রেম হয়। দুই বছরেই সেই সম্পর্ক শেষ হয়। পরে অভিনেতা এলিয়ট টিটেনসরের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক টেকেনি। দ্বিতীয় প্রেমের সম্পর্ক চুকিয়ে কায়া ২০১৪ সালে আমেরিকান অভিনেতা বেঞ্জামিন ওয়াকারের প্রেমে পড়েন। ২০১৪ সালে ‘দ্য কিংস ডটার’ ছবিতে কাজ করতে গিয়ে অভিনেতা বেঞ্জামিন ওয়াকারের সঙ্গে পরিচয়। পরের বছর বিয়ে করেন। ১০ বছর পরে সেই সম্পর্কে ছেদ পড়ে ২০২৪–এ।

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ