Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রস+আলো র ম্য শাহপুরের দম্পতি লেখা: মো. জারিফ খান প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১: ০০ আঁকা: সৌখিন স্টিলের পাতিল নামে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। প্রোফাইল পিকচারে চকচকে পাতিল। কভার ফটোতে লেখা, ‘সম্পর্ক যতই গরম হোক, হাতল ধরে রাখুন।’ দেখে বেশ ক্রিয়েটিভ মনে হলো। দ্রুত নিজের অ্যাকাউন্ট সেটিংসে গেলাম। নাম পরিবর্তন করে রাখলাম, মুরগির ঝোল। তারপর.. মুরগির ঝোল accepted the friend request of স্টিলের পাতিল। স্টিলের পাতিল সঙ্গে সঙ্গে ইনবক্সে লিখল, ‘ভাই, একা একা ভালো লাগতেছিল না।’ আমি বললাম, ‘সমস্যা নাই। সংসার পাতাই।’
আমাদের সংসার পাততে বেশি সময় লাগল না। প্রথমে এল প্লাস্টিকের গামলা। ওর বায়ো, ‘আমি সস্তা। প্রয়োজনের সময় আমাকেই খুঁজবেন।’ এরপর বিরিয়ানির এলাচি। সে একটু অহংকারী। মাঝেমধ্যে পোস্ট দেয়, ‘আমাকে কামড় দেওয়ার আগে মনে রাখবেন, বিরিয়ানির সম্মান আমার হাতে।’ তারপর এল সুইটির রান্নাঘর। সুইটি কে, কেউ জানে না। কিন্তু প্রতিদিন দুপুরে সে রান্নার ভিডিও শেয়ার করে। হানি নাটস যোগ দেওয়ার পর গ্রুপে অশান্তি শুরু হলো। সে প্রতিটি পোস্টের নিচে লিখত, ‘শরীরে দুর্বলতা থাকলে ইনবক্স করেন।’ তার সঙ্গে শিলাজিৎ মধুর ঝগড়া। ‘আপনারটা খাঁটি না।’ ‘আপনি নকল।’ ‘ল্যাব রিপোর্ট দেখান।’ ‘আগে ট্রেড লাইসেন্স দেখান।’ কাঠের মজবুত আসবাব এসে পরিস্থিতি শান্ত করল। সে বলল, ‘ভাইসব, মারামারি কইরেন না। খাট লাগলে যোগাযোগ কইরেন।’
আরও পড়ুন লোডশেডিং ১৭ আগস্ট ২০২৬ আরও পড়ুন উত্তপ্ত কাঁচাবাজার ১০ আগস্ট ২০২৬ একদিন হিসাব করে দেখলাম, আমাদের প্রায় সবই আছে। বললাম, ‘এখন দরকার একটা বাসা।’ তিন দিন খোঁজার পর পেলাম। পরীনগর সবুজের বাসা। প্রোফাইল পিকচারে একতলা পুরোনো বাড়ি। উঠানে আমগাছ। বায়োতে লেখা, ‘শান্ত পরিবেশ। পরিবার নিয়ে থাকার উপযোগী। সরাসরি মালিক।’ আমরা সবাই একসঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। বাসা এক্সেপ্ট করল। তারপর বুঝলাম, শুধু বাসা দিয়ে হবে না। এলাকা লাগবে। বাজার করব কোথায়? রিকশা ডাকব কীভাবে? খুঁজতে খুঁজতে পেলাম।
শাহপুর গ্রাম দক্ষিণপাড়া পূর্ব মাথা নতুন ব্রিজসংলগ্ন হাজী কুদ্দুস মেম্বারের পুকুরের পশ্চিম পাশ যুব উন্নয়ন সমাজকল্যাণ ও অনলাইন ক্রয়-বিক্রয় পরিবার।
স্টিলের পাতিল বলল, ‘এটাই নে। নাম শুনে মনে হচ্ছে লো