X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG আইন-আদালত রায় বহাল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X ফাইল ছবি আয়কর বাবদ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা পরিশোধ করতে হবে—গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া সেই রায় স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের করা পৃথক আবেদন সোমবার (১৪ সেপ্টেম্বর) কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালতে এ আবেদন ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সামাদ আজাদ। গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।
পরে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, চেম্বার জজ আদালত জানিয়েছেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি এবং সেটি আদালতের কাছেও নেই। তাই এ পর্যায়ে আপিল বিভাগ কোনো হস্তক্ষেপ করবে না। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সামাদ আজাদ বলেন, গ্রামীণ কল্যাণ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেছিল। কিন্তু চেম্বার জজ আদালত কোনো স্থগিতাদেশ দেননি। ফলে হাইকোর্টের রায় বহাল রয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের কাছে আয়কর বাবদ এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা পরিশোধ করতে হবে বলে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল খারিজ করে দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
রায়ে আয়কর বাবদ ৬৬৬ কোটি টাকা পুনর্নির্ধারণ করে এনবিআরের দেওয়া আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা দুটি রিট আবেদন খারিজ করা হয়।
এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট হাইকোর্টের