X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG জাতীয় ডেঙ্গুতে প্রাণ গেলো অন্তঃসত্ত্বার, বাঁচেনি গর্ভের সন্তানও নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম প্রকাশিত: ১২:৩২ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অর্পিতা দাশ (৩৫) নামের এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। একই সঙ্গে তার গর্ভে থাকা সন্তানও মারা গেছে।
অর্পিতা দাশ চট্টগ্রাম কাস্টমসের কর্মী মিঠুন চৌধুরীর স্ত্রী। আগামী ১২ অক্টোবর তাদের প্রথম সন্তান পৃথিবীর আলো দেখার সম্ভাব্য তারিখ ছিল।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে জ্বরে আক্রান্ত হন অর্পিতা। পরে পরীক্ষা-নিরীক্ষার পর গত ৬ সেপ্টেম্বর তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই সময়ে গর্ভের শিশুটিও মারা যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, বৃহস্পতিবার তাকে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা খারাপ থাকায় আইসিইউতে রাখা হয়। গতকাল (শুক্রবার) বিকেলে তিনি মারা যান। তিনি ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত ছিলেন। তিনি সন্তানসম্ভবা ছিলেন। মা মারা যাওয়াতে গর্ভে থাকা সন্তানটিও মারা গেছে।
চিকিৎসকেরা জানান, ডেঙ্গু এক্সপ্যান্ডেড সিন্ড্রোমে আক্রান্ত হয়ে অর্পিতার মৃত্যু হয়েছে।
অর্পিতা ও তার অনাগত সন্তানের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ডেঙ্গু মৃত্যু চট্টগ্রাম চিকিৎসা হাসপাতাল পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি,