X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG জাতীয় সংসদে প্রধানমন্ত্রী লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান করা গেলে আমরাই আগে আয়োজন করতাম জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশিত: ০৮:৪১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X সংসদ অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান/ ছবি- ভিডিও থেকে নেওয়া লংমার্চ করে যদি গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান করা যেত, তাহলে আমরাই সবার আগে লংমার্চের আয়োজন করতাম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, এই (জ্বালানি ও বিদ্যুতের) সমস্যা সমাধানে আমরা বিরোধীদলীয় বন্ধুদের কাছে সহযোগিতা আশা করেছিলাম। অথচ আমরা দেখলাম একটি বিশাল গাড়ি লংমার্চ আয়োজন করা হয়েছে। বিভিন্ন মানুষ একটি কথা বলে যে জনগণকে অযথা উত্তেজিত করে অন্য কিছু করার অপচেষ্টা করা হয়েছিল কি না!
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন সংসদ নেতা।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের পরে সরকার গঠন করার ১০ থেকে ১২ দিন পরে মধ্যপ্রাচ্যে শুরু হয় যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য থেকে যে তেল এবং গ্যাস আমদানি করা হতো, সে ক্ষেত্রে বাধা সৃষ্টি হলো। সব পত্র-পত্রিকায়, সব আন্তর্জাতিক মিডিয়াতেই এই বিষয়টি পরিষ্কারভাবে উঠে এসেছে।
তিনি বলেন, অত্যন্ত দুঃখজনকভাবে এই পরিস্থিতির ভেতরে আমাদের যে দুটি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) রয়েছে, এর মধ্যে একটিতে ইলেকট্রিক শর্ট সার্কিটে দুর্ঘটনা ঘটে। এর ফলে সেই এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এটা একটা বাড়তি বিপদ যোগ করল এই সমস্যার ক্ষেত্রে। এ কারণেই বর্তমানে গ্যাস এবং বিদ্যুতের জন্য জনগণকে এই ভোগান্তি, সমগ্র দেশের মানুষকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি কথা সবারই মনে আছে, তারপরেও একটু স্মরণ করিয়ে দিতে চাই—রাশিয়া এবং