X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG আইন-আদালত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ: বাসচালকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেফতার বাসচালক সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার বিষয়ে দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মতি জানান।
পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কামাল উদ্দীনের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সোহেল রানার জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার রিমান্ড শেষে সোহেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তালুকদার। এসময় সোহেল রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানালে তদন্ত কর্মকর্তা এ বিষয়ে আদালতে আবেদন করেন। পরে বিচারক তার জবানবন্দি গ্রহণ করেন।
এর আগে গত ৬ সেপ্টেম্বর মামলাটিতে গ্রেফতার বাসটির সুপারভাইজার সাজু লস্কার ও হেলপার মাহবুব আলম মনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সেদিন তাদের জবানবন্দি রেকর্ড করেন। একই দিন বাসচালক সোহেল রানার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে জামালপুর থেকে গাজীপুরের বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হন ইসমাইল হোসেন। গ্রামের বাড়ির জমি বিক্রির পাঁচ লাখ টাকা নগদ এবং বিভিন্ন খাদ্যদ্রব্যও তার সঙ্গে ছিল। বাবার আসার খবর পেয়ে ছেলে মো.