Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩৬ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়ার পর তিন সদস্যের প্রতিনিধিদল। ৯ সেপ্টেম্বর ২০২৬ ছবি: সংগৃহীত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। তাঁর প্রতি মানবিক ও আইনগত সহযোগিতা কামনা করা হয়েছে স্মারকলিপিতে।
স্মারকলিপিতে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের মা অত্যন্ত অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মায়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
বিএসপির সভাপতি অনুপ কুমার দত্ত ও সাধারণ সম্পাদক সুমন কুমার রায় স্বাক্ষরিত এই স্মারকলিপি বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেয় তিন সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্যরা হলেন বিএসপির স্থায়ী কমিটির সদস্য প্রনবানন্দ মহারাজ ও টনি মল্লিক এবং জাগো হিন্দু পরিষদের সভাপতি সঞ্জয় বণিক। প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিএসপির সাধারণ সম্পাদক সুমন কুমার রায়।
প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপিতে বিএসপি বলেছে, ‘দেশের সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর দীর্ঘদিনের উদ্বেগ, উৎকণ্ঠা ও প্রত্যাশার কথা বিবেচনা করে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়ে আপনার সদয় দৃষ্টি ও সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।’
২০২৪ সালের ৫ আগস্ট–পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দাবি, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার বিষয়ে চিন্ময় কৃষ্ণ দাস প্রকাশ্যে প্রতিবাদ ও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়েছে, বিশেষ করে সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা, অধিকার ও ন্যায়বিচারের দাবিতে ঘোষিত আট দফা দাবির পক্ষে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
পরে অন্তর্বর্তী সরকারের সময়ে চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলায় গ্রেপ্তার করা হয় উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, পরবর্তী সময়ে আরও কয়েকটি মামলায় তাঁকে আসামি করা হয়েছে। তাঁর দীর্ঘদিনের হাজতবাসের বিষয়টি আইন, ন্যায়বিচার, মৌলিক অধিকার ও মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনা করা প্রয়োজন।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম যখন হত্যাকাণ্ডের শিকার হন, তখন চিন্ময় কৃষ্ণ দা