X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG দেশজুড়ে শিপইয়ার্ডে ১০ মৃত্যু তদন্ত প্রতিবেদনে ৪৪ সুপারিশ ও গাফিলতির অভিযোগ উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম) প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় পরীক্ষা ছাড়াই বিস্ফোরক অধিদপ্তরের সনদ দেওয়া এবং কর্তৃপক্ষের চরম গাফিলতির তথ্য উঠে এসেছে বুয়েট ও শিল্প মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে।
মোট ৪৪টি সুপারিশ সম্বলিত এই পৃথক প্রতিবেদন সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি) এর মহাপরিচালক (ডিজি) শফিউল আলম তালুকদার। মুঠোফোনে জাগো নিউজের প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন।
স্ক্র্যাপ জাহাজে ব্যাল্লাস্ট ওয়ার ট্যাংকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা আগে কখনো হয়নি উল্লেখ করে তিনি বলেন, এরকম দুর্ঘটনা যাতে আর না ঘটে সংশ্লিষ্ট দপ্তর তা খতিয়ে দেখছে। দুটি তদন্ত টিমের ৪৪ সুপারিশ প্রতিবেদনে উঠে এসেছে। ইয়ার্ড মালিকের গাফিলতি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর ইয়ার্ডের ৩০০ শ্রমিক বেকার হয়ে আছে। তাদেরও কর্মসংস্থানের প্রয়োজনীয়তার বিষয়টিও খতিয়ে দেখবে মন্ত্রণালয়।
বুয়েটের তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনায় জাহাজের ওয়াটার ব্যালেন্স ট্যাংকে হাইড্রোজেন সালফাইড বিষাক্ত গ্যাসের উপস্থিতি নিশ্চিত বলে উঠে আসে। এমটি রাশি জাহাজ পরীক্ষা না করে বিস্ফোরক অধিদপ্তর সার্টিফিকেট দিয়েছেন। গ্যাস পরিমাপের মনিটর থাকলেও তা ব্যবহার করা হয়নি।
আর শিল্প মন্ত্রণালয়ের প্রতিবেদনে উঠে এসেছে মালিক বা কর্তৃপক্ষের গাফিলতি। গ্যাস পরীক্ষা ছাড়া ছুটির দিনে কাটা হচ্ছিল জাহাজ। শুক্রবারে বন্ধের দিন কাজ করা ঠিক হয়নি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রেখে ব্যাল্লাস্ট ট্যাংক কাটার সময় পর্যাপ্ত নিরাপত্