বুধবার, 9 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা
🌐 এই সংবাদটি English এও পাওয়া যাচ্ছে 🇬🇧 Read in English

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে যেভাবে ফাঁদে পড়েছে দক্ষিণ কোরিয়া

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে যেভাবে ফাঁদে পড়েছে দক্ষিণ কোরিয়া আল–জাজিরা আপডেট: ০৮ স

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে যেভাবে ফাঁদে পড়েছে দক্ষিণ কোরিয়া

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে যেভাবে ফাঁদে পড়েছে দক্ষিণ কোরিয়া আল–জাজিরা আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২০ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচণ্ড চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া ছবি: রয়টার্স ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে দক্ষিণ কোরিয়া সামরিকভাবে যুক্ত হলে ‘মারাত্মক পরিণতি’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা দেওয়ার বিষয়টি সিউল বিবেচনা করছে—এমন খবরের পরই ইরানের এই সতর্কবার্তা এল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে কোনো দেশের সামরিক উপস্থিতি কিংবা সামরিক অভিযানে অংশগ্রহণকে ইরান ‘আগ্রাসনকারীর প্রতি সরাসরি সমর্থন’ হিসেবে দেখবে। এর পরিণতি কারও জন্যই ভালো হবে না।

ইরানের ভাষ্য, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইরানের ৬৪ বছরের বেশি সময়ের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তেহরান এই বন্ধুত্বকে মূল্যায়ন করে।

যুক্তরাষ্ট্রের আগ্রাসন এবং ‘নারী ও শিশুদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ’ থেকে নিজেদের রক্ষার সময় দক্ষিণ কোরিয়া যদি ওয়াশিংটনের সঙ্গে সামরিক কর্মকাণ্ডে যুক্ত হয়, তাহলে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ক্ষতিগ্রস্ত হবে।

ইসমাইল বাঘাই আরও বলেন, ‘কোনো সার্বভৌম ও দায়িত্বশীল দেশেরই যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির মুখে নতি স্বীকার করা উচিত নয়। মহান ইরানি জাতির বিরুদ্ধে চালানো আগ্রাসন ও ভয়ংকর অপরাধের সহযোগী হওয়া কোনোভাবেই কাম্য নয়।’

তবে দক্ষিণ কোরিয়া অবশ্য সরাসরি এই বার্তার কোনো জবাব দেয়নি। তবে ৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়ার ওপর কয়েক মাস ধরেই চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগস্টে বলেছিলেন, তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ‘একটু সাহায্য’ করতে বলেছিলেন।

ট্রাম্পের দাবি, দক্ষিণ কোরিয়া সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বলেছিল, ‘না,

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ