X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG দেশজুড়ে একটি পরিবারের স্বাবলম্বী হয়ে ওঠার গল্প এন কে বি নয়ন এন কে বি নয়ন ফরিদপুর প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X আওয়াল ব্যাপারীর তৈরি পাটের মানিব্যাগ ও হ্যান্ডব্যাগ বিক্রি হচ্ছে আড়ংয়ে/ছবি-জাগো নিউজ ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি গ্রামের বাসিন্দা আওয়াল ব্যাপারী। বয়স ৬৫ বছর। একসময় চা বিক্রি করে মাসে আয় করতেন দুই হাজার টাকার মতো। সেই সামান্য আয়ে স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতেন তিনি। খেয়ে না খেয়ে দিন কাটতো। এবার দেখা দিয়েছে সুদিন। তৈরি করছেন পাটপণ্য। এতে যাবতীয় খরচ বাদ দিয়ে মাসে তার নিট আয় থাকছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। তার তৈরি পণ্য যাচ্ছে আড়ংয়ে।
খোঁজ নিয়ে জানা যায়, সংসারের অভাব-অনটন আর দুশ্চিন্তা মাথায় নিয়ে ২৮ বছর আগে পাট দিয়ে পণ্য তৈরির কাজ শুরু করেন আওয়াল ব্যাপারী। এরপর ধীরে ধীরে বদলে যেতে থাকে তার জীবন। এখন তার তৈরি পাটের মানিব্যাগ ও হ্যান্ডব্যাগ বিক্রি হচ্ছে আড়ংয়ে। আর এই আয়েই সংসারে ফিরেছে সচ্ছলতা। দুই ছেলেকে পাঠিয়েছেন বিদেশে। আরেক ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। নিজে জমি কিনে তৈরি করেছেন একতলা বাড়ি।
২৮ বছর ধরে তাঁতে পাট দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করছেন আওয়াল ব্যাপারী। এর মধ্যে রয়েছে পুরুষদের দুই ধরনের মানিব্যাগ ও নারীদের হ্যান্ডব্যাগ। বর্তমানে তিনি মাসে দেড় হাজারের মতো পণ্য তৈরি করেন। এর মধ্যে রয়েছে এক হাজার মানিব্যাগ ও ৫০০টি হ্যান্ডব্যাগ। কাজ শুরুর সময় থেকেই দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড আড়ংয়ের সঙ্গে কাজ করছেন তিনি।
‘সংসারের অভাব-অনটন আর দুশ্চিন্তা মাথায় নিয়ে ২৮ বছর আগে পাট দিয়ে পণ্য তৈরির কাজ শুরু করেন আওয়াল ব্যাপারী। এরপর ধীরে ধীরে বদলে যেতে থাকে তার জীবন। এখন তার তৈরি পাটের মানিব্যাগ ও হ্যান্ডব্যাগ বিক্রি হচ্ছে আড়ংয়ে। আর এই আয়েই সংসারে ফিরেছে