মঙ্গলবার, 15 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
এশিয়া 🇧🇩 বাংলা

মৃত্যুর ৩০ বছর পরেও নায়ক সালমান শাহকে ঘিরে আগ্রহ ও কৌতুহল কেন?

BBC News, বাংলা সরাসরি কনটেন্টে যান মূলপাতা দেখুন সেকশন মূলপাতা রাজনীতি বিশ্ব অর্থনীতি স্বাস্থ্য খেলা প্রযুক্তি সর্বাধিক পঠিত রাজনীতি বিশ্ব অর্থনীতি স্বাস্থ্য খেলা প্রযুক্তি সর্বাধিক পঠিত মৃত্যুর ৩০ ব

শেয়ার করুন:
মৃত্যুর ৩০ বছর পরেও নায়ক সালমান শাহকে ঘিরে আগ্রহ ও কৌতুহল কেন?

BBC News, বাংলা সরাসরি কনটেন্টে যান মূলপাতা দেখুন সেকশন মূলপাতা রাজনীতি বিশ্ব অর্থনীতি স্বাস্থ্য খেলা প্রযুক্তি সর্বাধিক পঠিত রাজনীতি বিশ্ব অর্থনীতি স্বাস্থ্য খেলা প্রযুক্তি সর্বাধিক পঠিত মৃত্যুর ৩০ বছর পরেও নায়ক সালমান শাহকে ঘিরে আগ্রহ ও কৌতুহল কেন? কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুন ছবির উৎস, Salman Shan Family

"আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান শাহকে," বিবিসি বাংলাকে বলছিলেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা জামান ইষ্টি।

ঢাকার মিরপুরের বাসিন্দা মিজ ইষ্টির যখন জন্ম হয়, তার প্রায় অর্ধ যুগ আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন নব্বই দশকে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। তাহলে তার প্রতি এই ভালো লাগা কীভাবো জন্ম নিলো বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই তরুণীর।

"আসলে আমার বাবা-মা দু'জনই সালমান শাহ'র ফ্যান (ভক্ত)। ফলে ছোটবেলায় তাদের কাছ থেকেই সালমান শাহ সম্পর্কে জানতে পারি। অল্প সময়ের ক্যারিয়ারে সিনেমা ইন্ডাস্ট্রিতে তার যে সাফল্য, তারপর হঠাৎ রহস্যজনক মৃত্যু- এগুলো আমাকে পরবর্তীতে আগ্রহী করে তোলে," বলেন মিজ ইষ্টি।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিছা নূজহাতের অবশ্য প্রয়াত নায়ক মি. শাহকে ভালো লাগে অন্য কারণে।

"উনাকে ভালো লাগে, কারণ উনি বাংলা সিনেমার অন্য নায়ক-নায়িকাদের মতো না। বেশ ব্যতিক্রম এবং উনার সবকিছুই খুবই আইকনিক," বলছিলেন মিজ নূজহাত।

"অভিনয় বলেন বা ফ্যাশন সেন্স, সবক্ষেত্রেই উনি টু-স্টেপ এহেড (দু'কদম এগিয়ে) ছিলেন অন্যদের চেয়ে। বলা যায়, জেনারেশনের আইকন টাইপের (প্রজন্মের জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব)। যে কারণে উনার ফ্যাশন, সিনেমা, গান এখনও জনপ্রিয়," যোগ করেন তিনি।

'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমায় অভিনয় করে ১৯৯৩ সালে বাংলাদেশে রাতারাতি তারকা বনে যান সালমান শাহ। এর বছর চারেকের মাথায় চলচ্চিত্রটির শেষ দৃশ্যের মতো তার জীবনের রথও হঠাৎ থেমে যায়।

কিন্তু ক্যারিয়ারের ওই স্বল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে ক্ষণজন্মা এই নায়ক এমনভাবে জায়গা করে নেন যে, মৃত্যুর তিন দশক পরও অনেকে তাকে ভুলতে পারেননি।

আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা। বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিব

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ