Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বলিউড ‘বিতর্ক উসকে দিতে ইনফ্লুয়েন্সারদের টাকা দেওয়া হয়েছিল’ বিনোদন ডেস্ক প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০০: ৫৯ ‘সারকে চুনর তেরি সারকে’ গানের দৃ্শ্যে নোরা ফতেহি। এক্স থেকে নোরা ফাতেহি বলেছেন, ‘সারকে চুনর তেরি সারকে’ গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তীব্র সমালোচনা তৈরি হয়েছিল, তা তাঁকে অবাক করেনি। বরং তাঁর দাবি, বিতর্ককে আরও উসকে দিতে কিছু ইনফ্লুয়েন্সারকে অর্থ দেওয়া হয়েছিল। একই সঙ্গে অভিনেত্রী-গায়িকা স্পষ্ট করেছেন, হিন্দি সংস্করণটির অনুমোদন তিনি কখনো দেননি।
‘ড্রিম উইথ ড. শিন’ পডকাস্টে নোরা বলেন, তিনি নাকি আগে থেকেই বুঝতে পেরেছিলেন, গানটি প্রকাশের পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে। তাঁর ভাষায়, ‘প্রতিটি ইনফ্লুয়েন্সারের স্ক্রিপ্ট’ তাঁর জানা। এমনকি কারা তাঁদের নিয়োগ করেছেন এবং কত টাকা দেওয়া হয়েছে—সেটিও তিনি জানেন বলে দাবি করেন। নোরা বলেন, ‘আমি জানি কে তোমাকে নিয়োগ করেছে, কখন করেছে এবং কত টাকা দিয়েছে। যে-ই এর পেছনে ছিল, সে এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে।’ তাঁর মতে, গানে অশালীনভাবে নারীর শরীর প্রদর্শন নিয়ে বিতর্ক তৈরি হবে—এমনটা তিনি আগে থেকেই আঁচ করেছিলেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হওয়ার পরও তিনি আতঙ্কিত হননি।
‘আমি আতঙ্কিত ছিলাম না, ভয়ও পাইনি। আমি তিন দিন শুটিং করছিলাম। কিছুই জানতাম না। এরপর হঠাৎ সবকিছু ওলটপালট হয়ে গেল,’ বলেন নোরা। পরিস্থিতি পরিষ্কার করতে পরে তাঁকে একটি ভিডিও বার্তাও দিতে হয়। কারণ, তাঁর ভাষায়, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অনেক বক্তব্য ছড়াচ্ছিল, যেগুলো সত্যি নয়। নীরব থাকলে মানুষ তাঁর অবস্থান ভুলভাবে বুঝতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি প্রকাশ্যে কথা বলেন।
‘আমি জানি না হিন্দি সংস্করণটি কোথা থেকে এল’ নোরা জানান, প্রায় তিন বছর আগে তিনি গানটির কন্নড় সংস্করণে অভিনয় করেছিলেন। তখন এটি বড় একটি ছবির অংশ ছিল এবং তাঁর সঙ্গে ছিলেন সঞ্জয় দত্ত। তাই প্রস্তাবটি তিনি গ্রহণ করেছিলেন।
‘আমি তিন বছর আগে কন্নড় ভাষায় গানটির শুটিং করেছিলাম। বড় একটি ছবির অংশ হওয়ায় আমি রাজি হয়েছিলাম। তার সঙ্গে সঞ্জয় দত্তও ছিলেন—কে না বলবে? আমি ভেবেছিলাম এটি “নায়ক নেহি খলনায়ক হুঁ ম্যায়”-এর মতো একটি রিমেক,”’ বলেন তিনি।
নোরা বলেন, কন্নড় ভাষা না জানায় তখন গানের বিষয়বস্তু নিয়ে নির্মাতারা