X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG অর্থনীতি প্রবাসীদের পাঠানো আয়ে সচল হচ্ছে বৈদেশিক খাত জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশিত: ১০:১৮ এএম, ২৬ আগস্ট ২০২৬ X (Twitter) X ছবি: এআই রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে শক্তিশালী অবস্থানের মধ্য দিয়ে ২০২৫-২৬ অর্থবছর শেষ করেছে বাংলাদেশ। তবে পণ্য রপ্তানি প্রায় স্থবির থাকা, আমদানি ব্যয় বেড়ে যাওয়া এবং সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমে যাওয়ায় বৈদেশিক খাতে নতুন চাপও তৈরি হয়েছে।
অর্থবছর শেষে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ২৯ বিলিয়ন ডলার। এমন পরিস্থিতিতে শক্তিশালী রেমিট্যান্স ও রিজার্ভ অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়তা করলেও উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল বেসরকারি বিনিয়োগ ও ঋণপ্রবাহ, রপ্তানির স্থবিরতা, আর্থিক খাতের দুর্বলতা এবং রাজস্ব ও সরকারি ব্যয়ের সীমাবদ্ধতা এখনো বড় চ্যালেঞ্জ।
মঙ্গলবার (২৫ আগস্ট) এমসিসিআইয়ের ‘বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি: এপ্রিল-জুন ২০২৬' শীর্ষক প্রতিবেদনে দেশের অর্থনীতির এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাময়িক হিসাবে ৪ দশমিক ১৪ শতাংশ হয়েছে। আগের অর্থবছরে যা ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। তবে এই প্রবৃদ্ধি দেশের দীর্ঘমেয়াদি সম্ভাবনার তুলনায় এখনো কম।
অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে দেশের সামগ্রিক ব্যালান্স অব পেমেন্টসে ৬ দশমিক ৬১ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত হয়েছে। আগের অর্থবছরে এ উদ্বৃত্ত ছিল ৩ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে সামগ্রিক উদ্বৃত্ত বেড়েছে ৯৪ দশমিক ৬৯ শতাংশ।
এর পেছনে বড় ভূমিকা রেখেছে রেমিট্যান্স। গত অর্থবছরে এ প্রবাসী বাংলাদেশিরা দেশে মোট ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা ২০২৪-২৫-এর ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের তুলনায় ১৭ দশমিক ৩৪ শতাংশ বেশি। এপ্রিল-