X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG দেশজুড়ে মরদেহ উদ্ধারের গুজবে নিখোঁজ ৫ জেলের জন্য খোঁড়া হলো কবর জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা প্রকাশিত: ০৩:৩৭ এএম, ২৬ আগস্ট ২০২৬ X (Twitter) X নিখোঁজ জেলের মরদেহ উদ্ধারের গুজবে খোঁড়া কবর/ছবি: জাগো নিউজ বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর বরগুনার পাথরঘাটার পাঁচ জেলের নিখোঁজের ঘটনায় মরদেহ উদ্ধারের গুজব ছড়িয়ে পড়ে। খবর শুনে স্বজনরা তাদের বাড়িতে কবর খনন, কাফনের কাপড় কেনাসহ দাফনের প্রস্তুতি সম্পন্ন করেন। তবে নিখোঁজ জেলেদের মৃত্যুর বা মরদেহ উদ্ধারের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এখনো তাদের উদ্ধারে অভিযান চলছে।
নিখোঁজ জেলেরা হলেন—মো. বিল্লাল, মো. কাওসার, মো. নুর আলম, মো. শাকিল ও মো. ইব্রাহিম। তারা সবাই বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ১৩ জন জেলে এফবি বরকত নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। সোমবার বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে নোঙর করা অবস্থায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে আটজন সাঁতরে কাছাকাছি থাকা অন্য একটি ট্রলারে উঠতে সক্ষম হন। তবে নিখোঁজ হন পাঁচজন।
পরে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিখোঁজ জেলেদের সন্ধানে দুটি ট্রলার সাগরে পাঠানো হয়। এর মধ্যেই তাদের মরদেহ উদ্ধারের গুজব ছড়িয়ে পড়ে। খবর শুনে স্বজনদের মধ্যে আহাজারি শুরু হয়। অনেক বাড়িতে শুরু হয় দাফনের প্রস্তুতি। কবর খননের পাশাপাশি কাফনের কাপড়ও কেনা হয়।
সরেজমিনে পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রামে গিয়ে দেখা যায়, নিখোঁজ নুর আলমের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী, বাবা ও মা। স্বজনরা কবর খনন করছেন। কেউ বাঁশ কাটছেন, কেউ পানি গরম করছেন। বাড়িতে স্বজনদের ভিড় বাড়তে থাকে। তবে সকাল গড়িয়ে বিকেল হলেও মরদেহ ন