মঙ্গলবার, 25 আগস্ট 2026
⚠ ব্রেকিং
মোবাইল 🇧🇩 বাংলা
🌐 এই সংবাদটি English এও পাওয়া যাচ্ছে 🇬🇧 Read in English

ইনফিনিক্সের 'হট ৭০ প্রো ৫জি' এখন বাংলাদেশে: অত্যাধুনিক ফিচার ও নজরকাড়া ডিজাইনে এক নতুন মাত্রা

ইনফিনিক্স বাংলাদেশে নিয়ে এলো তাদের নতুন মাস্টার ফোন 'হট ৭০ প্রো ৫জি'। শক্তিশালী ৫জি কানেক্টিভিটি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭ হাজার ১০০ চিপসেট, সনির উন্নত ক্যামেরা এবং উদ্ভাবনী ডিজাইনের সাথে এটি বাজারে এসেছে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।

শেয়ার করুন:
ইনফিনিক্সের 'হট ৭০ প্রো ৫জি' এখন বাংলাদেশে: অত্যাধুনিক ফিচার ও নজরকাড়া ডিজাইনে এক নতুন মাত্রা

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে তাদের বহু প্রতীক্ষিত নতুন মাস্টার ফোন 'হট ৭০ প্রো ৫জি'। শক্তিশালী ৫জি কানেক্টিভিটি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭ হাজার ১০০ চিপসেট, সনির উন্নত ক্যামেরা প্রযুক্তি, নতুন ডিজাইন এবং টেকসই গঠনের সঙ্গে এতে যুক্ত করা হয়েছে এআই-ভিত্তিক বেশ কিছু যুগান্তকারী ফিচার। 'মাল্টি-ডাইমেনশনাল স্যাটিসফ্যাকশন, মাস্টার্স চয়েস' থিমকে সামনে রেখে ডিজাইন করা এই ডিভাইসটি পারফরম্যান্স, ফটোগ্রাফি, ডিজাইন এবং ব্যাটারি লাইফের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তৈরি করা হয়েছে। বাংলাদেশের বাজারে এর অফিশিয়াল মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।

ফোনটির দ্রুতগতি ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৭ হাজার ১০০ ৫জি চিপসেট, যা এই বাজেটের মধ্যে একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক বৈশিষ্ট্য। ইনফিনিক্সের নিজস্ব ৭২-মান্থ ফ্লুয়েন্সি টেকনোলজি স্মার্টফোনটির দীর্ঘমেয়াদী মসৃণ ও দ্রুত পারফরম্যান্স ধরে রাখতে সক্ষম। ব্যবহারকারীদের গেমিং এবং ভিজ্যুয়াল অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ডিভাইসটিতে রয়েছে ৬.৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে, যার ১৪৪ হার্টজ রিফ্রেশরেট প্রতিটি ফ্রেমকে জীবন্ত করে তোলে এবং স্ক্রোলিং, গেমিং ও ভিডিও দেখার অভিজ্ঞতাকে করে তোলে আরও আনন্দদায়ক।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য 'হট ৭০ প্রো ৫জি' নিয়ে এসেছে বিশেষ চমক। ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটো-ফোকাস ক্যামেরা, যা প্রতিটি ছবিকে করে তোলে প্রাণবন্ত ও বিস্তারিত। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি শক্তিশালী ক্যামেরা। পর্যাপ্ত আলোতে নিখুঁত ছবি তোলার পাশাপাশি, এতে এআই র (AI Raw) এবং লাইভ ফটো (Live Photo) ফিচার যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করে। এই ক্যামেরা সেটআপ প্রতিটি মুহূর্তকে স্মৃতির ফ্রেমে ধরে রাখতে সাহায্য করবে, তা দিনের আলোতেই হোক বা কম আলোতে।

ডিজাইনের ক্ষেত্রে ইনফিনিক্স 'হট ৭০ প্রো ৫জি' একটি বড় উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে। এর ডায়নামিক শাইন ডিজাইন ছয়টি ভিন্ন রঙে উপলব্ধ, যা আলো, তাপমাত্রা বা দেখার অ্যাঙ্গেল পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফোনের লুকেও ভিন্নতা নিয়ে আসে। বিশেষ করে, থার্মো অরেঞ্জ সংস্করণটি তাপমাত্রার সাথে রঙ পরিবর্তন করে এক অনন্য দৃশ্যমানতা তৈরি করে, এবং মিরেজ গ্রিন ভ্যারিয়েন্টটি ইউভি (UV) লাইটে ভিন্ন ধরনের টেক্সচার প্রদর্শন করে। এছাড়াও, ডেপথ রিং হোয়াইট মডেলে থ্রিডি ভিজ্যুয়াল ইফেক্ট এবং অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউব মডেলে ইন্টারেক্টিভ ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে, যা ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ডিভাইসটির স্থায়িত্ব নিশ্চিত করতে ইনফিনিক্স বিশেষ মনোযোগ দিয়েছে। এতে আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সের পাশাপাশি এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, যা ফোনটিকে দেড় মিটার পর্যন্ত উচ্চতা থেকে পড়ে গেলেও সুরক্ষিত রাখতে সক্ষম। ব্যাটারি সুবিধার দিকে লক্ষ্য রেখে, ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে, যা সারাদিনের নিরবচ্ছিন্ন ব্যাকআপ সুবিধা প্রদান করে। টানা ব্যবহারের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং ব্যাটারির ওপর চাপ কমাতে এতে বাইপাস চার্জিং সুবিধা যুক্ত করা হয়েছে, যা ব্যাটারির দীর্ঘায়ু নিশ্চিত করে।

স্মার্টফোনের দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ করতে 'হট ৭০ প্রো ৫জি'-তে দেওয়া হয়েছে বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার। ফ্ল্যাশ মেমো এবং মাইন্ড হাবের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা যাবে এবং পরে এআই সার্চের মাধ্যমে দ্রুত খুঁজে বের করা সম্ভব হবে। এছাড়া, এতে এআই স্ক্যান টু সলভ (AI Scan to Solve), ফোলাক্স মিউজিক রিকগনিশন (Folax Music Recognition), এআই লাইফ অ্যাসিস্ট্যান্ট (AI Life Assistant) এবং এআই থিম জেনারেটরের (AI Theme Generator) মতো সুবিধাগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ফিচারে এক ক্লিকে প্রবেশ করার জন্য ফোনে রয়েছে আলাদা 'ওয়ান-ট্যাপ বাটন', যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও স্বচ্ছন্দ করে তোলে।

ইনফিনিক্স 'হট ৭০ প্রো ৫জি' ৮ জিবি র‍্যাম এবং ৮ জিবি ভার্চুয়াল র‍্যামের সাথে ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে, যা ব্যবহারকারীদের মাল্টিটাস্কিং এবং ডেটা সংরক্ষণে পর্যাপ্ত সুবিধা প্রদান করবে। অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে এটি বাংলাদেশের স্মার্টফোন বাজারে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে, যা মিড-রেঞ্জ সেগমেন্টে গ্রাহকদের জন্য একটি প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করবে।

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ