মঙ্গলবার, 13 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা
🌐 এই সংবাদটি English এও পাওয়া যাচ্ছে 🇬🇧 Read in English

সময়মতো প্রকল্প হস্তান্তর করা ক্রেতা ও নির্মাতা উভয়ের লাভ

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বিশ্লেষণ সময়মতো প্রকল্প হস্তান্তর করা ক্রেতা ও নির্মাতা উভয়ের লাভ প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬,

শেয়ার করুন:
সময়মতো প্রকল্প হস্তান্তর করা ক্রেতা ও নির্মাতা উভয়ের লাভ

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বিশ্লেষণ সময়মতো প্রকল্প হস্তান্তর করা ক্রেতা ও নির্মাতা উভয়ের লাভ প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৬: ২৫ স্থপতি মোহাম্মদ আবদুর রহমান, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স প্রথম আলো: নিরাপদ আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে এসইএল কোন বিষয়গুলো প্রতিষ্ঠালগ্ন থেকে মেনে চলছে? নির্ধারিত সময়ে প্রকল্প হস্তান্তরের আপনাদের নীতি কী?

আবদুর রহমান: প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিই—গুণগত মান ও প্রতিশ্রুতি। আমরা নকশাগত সৌন্দর্যের চেয়ে ভবনের অবকাঠামোগত নিরাপত্তাকে আগে প্রাধান্য দিই; কারণ, জীবনের সুরক্ষায় কোনো আপস হতে পারে না। পাশাপাশি মানসম্মত ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ও অগ্নিনির্বাপণব্যবস্থা নিশ্চিত করা হয়। নির্ধারিত সময়ে প্রকল্প হস্তান্তর আমাদের ব্যবসার মূল ভিত্তি। সময়মতো ফ্ল্যাট না পেলে ক্রেতা বা জমির মালিক আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। আমরা নিজস্ব অর্থায়নে কাজ করি; তাই বিলম্ব হলে আমাদেরও লোকসান হয়। সময়মতো হস্তান্তরের এই নীতি উভয় পক্ষের জন্যই লাভজনক।

প্রথম আলো: ব্যাংকঋণের উচ্চ সুদের কারণে ফ্ল্যাট কেনা কঠিন। সাধারণ মানুষের জন্য কী ধরনের সরকারি নীতি প্রয়োজন?

আবদুর রহমান: আবাসন একটি মৌলিক চাহিদা। প্রথমত, সরকার নিজে ২৫ বছর মেয়াদি দীর্ঘমেয়াদি ঋণসুবিধাসহ সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্প গ্রহণ করতে পারে। দ্বিতীয়ত, বেসরকারি খাতে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ব্যাংকঋণের সুদের হার সহনীয় করা এবং দীর্ঘ মেয়াদে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া প্রয়োজন। সরকারের নীতিগত সহায়তা পেলে মধ্যবিত্তের জন্য ফ্ল্যাট কেনা সহজ হবে।

প্রথম আলো: ভূমিকম্প–সহনশীল ভবন নির্মাণে আপনাদের নজর কতটা?

আবদুর রহমান: ভূমিকম্প–সহনশীলতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক স্ট্রাকচারাল ডিজাইন ও উন্নত মানের নির্মাণসামগ্রীর সঠিক সমন্বয়। ডিজাইন দুর্বল হলে ভালো মালামাল ব্যবহার করেও লাভ হয় না। আমরা ন্যাশনাল বিল্ডিং কোড মেনে ভালো নকশা ও উপকরণ ব্যবহার করি। এ ছাড়া ভবনের ভেতরে নিরাপদ স্থান রাখা এবং বিপদের সময় দ্রুত বের হওয়ার পথ সুনির্দিষ্ট রাখাও আমরা নিশ্চিত করি।

প্রথম আলো: জলাবদ্ধতা, তাপমাত্রা বৃদ্ধি ও উপযোগ সেবার চাপ—ঢাকার ভবিষ্যৎ আবাসনে এসব ঝুঁকি মোকাবিলায় কী প্রস্তুতি নিচ্ছে

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ