শুক্রবার, 10 জুলাই 2026
⚠ ব্রেকিং
এশিয়া 🇧🇩 বাংলা

'আত্মরক্ষায় প্রস্তুত ইরান'-পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি

BBC News, বাংলা সরাসরি কনটেন্টে যান মূলপাতা দেখুন সেকশন মূলপাতা রাজনীতি বিশ্ব বিশ্বকাপ ফুটবল ২০২৬ অর্থনীতি স্বাস্থ্য খেলা প্রযুক্তি সর্বাধিক পঠিত রাজনীতি বিশ্ব বিশ্বকাপ ফুটবল ২০২৬ অর্থনীতি স্বাস্থ্য খ

শেয়ার করুন:
'আত্মরক্ষায় প্রস্তুত ইরান'-পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি

BBC News, বাংলা সরাসরি কনটেন্টে যান মূলপাতা দেখুন সেকশন মূলপাতা রাজনীতি বিশ্ব বিশ্বকাপ ফুটবল ২০২৬ অর্থনীতি স্বাস্থ্য খেলা প্রযুক্তি সর্বাধিক পঠিত রাজনীতি বিশ্ব বিশ্বকাপ ফুটবল ২০২৬ অর্থনীতি স্বাস্থ্য খেলা প্রযুক্তি সর্বাধিক পঠিত 'আত্মরক্ষায় প্রস্তুত ইরান'-পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে ইরান তার আত্মরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এদিকে, বৃহস্পতিবার বৃহৎ জানাজা ও শোকযাত্রা শেষে ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের মরদেহবাহী কফিন ইরানের মাশহাদে পৌঁছায়।

বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, এগুলো চুক্তি ভঙ্গের স্পষ্ট ইঙ্গিত এবং ওয়াশিংটনের যুদ্ধমুখী নীতির ধারাবাহিকতা।

ইরানের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলাকে "জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন" এবং "ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন" বলে উল্লেখ করেন আরাঘচি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনালাপে আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর "যেকোনো বেপরোয়া পদক্ষেপ" সম্পর্কে সতর্ক করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে মধ্যস্থতাকারী পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি আরও জানান, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে ইরান তার আত্মরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বিবিসি বাংলাকে খবরটি নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার ডিউটি অফিসার মাকসুদুর রহমান।

তিনি বলেন, গতকাল বুধবার রাত ৮টার দিকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এক ব্যক্তিকে চুরি ও মাদক মামলায় গ্রেফতার করা হয়। পরে রাতে থানায় বসেই ওই আসামি অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ